uzra abaya

যেকোনো অনুষ্ঠানে আবায়ার সাথে পারফেক্ট হিজাব ম্যাচিং করার সহজ গাইড

একটি সাধারণ আবায়াকেও অসাধারণ করে তোলা সম্ভব যদি তার সাথে পারফেক্ট একটি হিজাব ম্যাচিং করা যায়। অনেকেই কনফিউশনে ভোগেন যে কোন আবায়ার সাথে কেমন কালার বা ডিজাইনের হিজাব ভালো লাগবে। চলুন জেনে নিই সহজ কিছু ম্যাচিং টিপস:

১. মনোক্সোম বা সেম কালার ম্যাচিং: আপনার আবায়া যদি কালো বা যেকোনো এক রঙের (Solid Color) হয়, তবে ঠিক একই কালারের হিজাব পরতে পারেন। এটি একটি অত্যন্ত ক্লাসি, মিনিমালিস্ট এবং মার্জিত লুক দেয়। বিশেষ করে ফর্মাল জায়গায় এই স্টাইল দারুণ মানায়।

২. কন্ট্রাস্ট কালার কম্বিনেশন: আপনার আবায়া যদি হালকা রঙের হয় (যেমন: প্যাস্টেল পিঙ্ক বা মিন্ট গ্রিন), তবে হিজাবটি একটু গাঢ় রঙের বেছে নিন। আবার গাঢ় রঙের আবায়ার সাথে হালকা রঙের হিজাব দিয়ে চমৎকার কন্ট্রাস্ট তৈরি করতে পারেন।

৩. প্রিন্টেড হিজাব বনাম প্লেইন আবায়া: আপনার আবায়ায় যদি কোনো কাজ না থাকে একদম সিম্পল হয়, তবে তার সাথে একটি সুন্দর ফ্লোরাল বা জ্যামিতিক প্রিন্টের হিজাব পরুন। এতে পুরো লুকে একটা উৎসবের আমেজ চলে আসবে। তবে আবায়ায় কাজ করা থাকলে হিজাব সবসময় এক রঙের (Plain) রাখবেন।

৪. স্টোন ও এমব্রয়ডারি আবায়ার হিজাব: পার্টি বা বিয়ের অনুষ্ঠানে পাথর বা এমব্রয়ডারি করা আবায়ার সাথে হালকা শিমার বা সাটিন বর্ডারের হিজাব বেছে নিন। হিজাব পিন হিসেবেও একটু গর্জিয়াস পিন ব্যবহার করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart